মূল বিষয়বস্তুতে যান

চর্যাপদ সংকলনে সবচেয়ে বেশি পদ রচয়িতা-

সঠিক উত্তর

কাহ্নপা

সঠিক উত্তর: কাহ্নপা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

চর্যাপদ:
- নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে প্রাপ্ত বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের মধ্যে চর্যাপদ একটি গুরুত্বপূর্ণ সংকলন।
- বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ১৮৮২ সালে রাজেন্দ্রলাল মিত্র তাঁর Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে নেপালে পাওয়া এই সাহিত্য উল্লেখ করেছিলেন।
- ১৮৯১ সালে মিত্রের মৃত্যুর পর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৮৯৭ ও ১৮৯৮ সালে নেপালে যান।
- এবং ১৯০৭ সালে তৃতীয়বার সেখানে গিয়ে রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাচর্যবিনিশ্চয় নামক পুঁথিটি আবিষ্কার করেন।
- এটিই বর্তমানে চর্যাপদ নামে পরিচিত।
- চর্যাপদের মোট পদ সংখ্যা ৪৬.৫টি পাওয়া গেছে।

কাহ্নপা:
- চর্যাপদের ২৩ জন কবির মধ্যে কাহ্নপা ছিলেন সর্বশ্রেষ্ঠ।
- তাঁর পদগুলিতে বৌদ্ধ ও হিন্দু তন্ত্রের মিশ্রণ লক্ষ্য করা যায়।
- কাহ্নপা ছিলেন দক্ষ সঙ্গীতজ্ঞ।
- তাঁর প্রতিটি পদের শীর্ষে রাগ ও তাল উল্লেখ আছে।
- চর্যাপদ সংকলনে সর্বাধিক পদ রচনা করেছেন কাহ্নপা।
- তাঁর রচিত মোট ১৩টি পদ (পাওয়া গেছে ১২টি পদ)।
- কাহ্নপার প্রকৃত নাম ছিল কৃষ্ণাচার্য পাদ।
- তিনি উড়িষ্যার সোমপুর বিহারে বাস করতেন।
- কাহ্নপা ছিলেন বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সিদ্ধাচার্য এবং তাঁর গুরু ছিলেন জলন্ধরী পা।

- তাঁর রচিত কয়েকটি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য:
- কাহ্নপাদগীতিকা, শ্রীহেবজ্রপঞ্জিকা, যোগরত্নমালা, হেবজ্রসাধন তত্ত্বোদ্যোৎকর, হেবজ্রপদ্ধতি মন্ডলবিধি ইত্যাদি।
- চর্যাপদ ছাড়া বাকিগুলো অপভ্রংশ ও সংস্কৃত ভাষায় রচিত।
-----------------
অন্যদিকে,
- লুইপা চর্যাপদের দুইটি পদের রচয়িতা (১ ও ২৯নং)।
- চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা ছিলেন ভুসুকুপা, যিনি ৮টি পদ রচনা করেছেন।
- সরহপা চর্যাপদের তৃতীয় সর্বাধিক পদ রচয়িতা ছিলেন, যিনি ৪টি পদ রচনা করেছেন।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. লুইপা
  2. সরহপা
  3. ভুসুকুপা
  4. কাহ্নপা সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল