টিউলিপ বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কিরগিজস্তান
সঠিক উত্তর
সঠিক উত্তর: কিরগিজস্তান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• টিউলিপ বিপ্লব (Tulip Revolution):
- টিউলিপ বিপ্লব হলো ২০০৫ সালের মার্চ মাসে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে সংঘটিত একটি গণ-আন্দোলন।
- এটি সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতে সংঘটিত 'রঙিন বিপ্লব' (Color Revolutions)-এর অন্যতম।
- এর সূচনা হয় ২০০৫ সালের ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে।
- নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, জালিয়াতি এবং তৎকালীন প্রেসিডেন্ট আসকার আকায়েভ ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জনগণ ও বিরোধী দল ব্যাপক আন্দোলন শুরু করে।
- তীব্র গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্ট আসকার আকায়েভ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান, ফলে তাঁর প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
- প্রথমদিকে আন্দোলনের নির্দিষ্ট কোনো নাম ছিল না।
- পরে প্রেসিডেন্ট আকায়েভ এক ভাষণে দেশে "টিউলিপ বিপ্লব" ঘটতে না দেওয়ার কথা বললে আন্দোলনকারীরা টিউলিপ ফুলকে নিজেদের আন্দোলনের প্রতীক হিসেবে গ্রহণ করেন।
- এরপর থেকেই এ আন্দোলন টিউলিপ বিপ্লব নামে পরিচিতি লাভ করে।
অন্যদিকে,
- জেসমিন বিপ্লব (২০১০–২০১১) — তিউনিসিয়া; আরব বসন্তের সূচনা।
- গোলাপ বিপ্লব (২০০৩) — জর্জিয়া।
উৎস:
BBC News;
Al Jazeera;
Britannica.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন