গিরিখাত: - ভূমিতে বড় এবং গভীর ফাটল বা ভি আকৃতির গভীর উপত্যকাকে ক্যানিয়ন বা গিরিখাত বলে। - বেশির ভাগ গিরিখাত তৈরি হয় নদীর প্রবাহ থেকে ভূমি ক্ষয় হওয়ার মাধ্যমে। - বহু বছর ধরে নদীর প্রবাহে তার তলদেশ থেকে মাটি ও পাথর সরে যায়, ফলে নদীর তলদেশ ক্ষয়ে গভীর খাদের সৃষ্টি হয়। - ভূমিকম্পের কারণে ভূ-উপরিভাগে ফাটল সৃষ্টির মাধ্যমেও কয়েকটি গিরিখাতের সৃষ্টি হয়েছে।
⇒ ইয়ারলাং সাংপো গ্র্যান্ড গিরিখাত: - ইয়ারলাং সাংপো গ্র্যান্ড গিরিখাত চীনের তিব্বত অঞ্চলে অবস্থিত। - এটি ব্রহ্মপুত্র গিরিখাত নামেও পরিচিত। - এটি বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত। - এই গিরিখাতের গভীরতা সর্বোচ্চ ১৯ হাজার ৭১৪ ফুট এবং এটির দৈর্ঘ্য ৩১৩ মাইলের বেশি। - ইয়ারলাং সাংপো নদীর উৎপত্তিস্থল কৈলাস পর্বতের কাছে। সেখান থেকে এই নদী পূর্ব দিকে প্রায় ১ হাজার ১০০ মাইল বয়ে গেছে এবং তিব্বতের পেই গ্রামের কাছে গিরিখাতে প্রবেশ করার আগে হিমালয়ের উত্তর অংশে প্রবাহিত হয়েছে।
অন্যদিকে, - বিশ্বের ২য় গভীরতম গিরিখাত কালি গণ্ডকি। নেপালে হিমালয়ের যে অংশ দিয়ে কালি গণ্ডকি নদী প্রবাহিত হচ্ছে, সেখানে এই গিরিখাত তৈরি হয়েছে। - বিশ্বের ৩য় গভীরতম গিরিখাত সিন্ধু নদী গিরিখাত। সিন্ধু নদী পাকিস্তানের পাঞ্জাব সমভূমির দিকে প্রবাহিত হওয়ার আগে নাঙ্গা পর্বত শৃঙ্গের (হিমালয়ের পশ্চিম অংশ) চারপাশে বাঁক নেওয়ার সময় একটি বড় গিরিখাত তৈরি করেছে।