মূল বিষয়বস্তুতে যান

কোনটি যোগরূঢ় শব্দ?

সঠিক উত্তর

পঙ্কজ

সঠিক উত্তর: পঙ্কজ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ।

যোগরূঢ় শব্দ:
যোগরূঢ় শব্দ হলো সেই শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ একাধিক জিনিস নির্দেশ করতে পারে, কিন্তু প্রচলিত অর্থ শুধু একটি নির্দিষ্ট জিনিস নির্দেশ করে। সমাসনিষ্পন্ন শব্দের প্রকৃত অর্থ থেকে ভিন্ন অর্থে ব্যবহৃত হলে এটি যোগরূঢ় শব্দ।

উদাহরণ:
- পঙ্কজ: ব্যুৎপত্তিগত অর্থ – পঙ্কে বা পাঁকে জন্মে যা; প্রচলিত অর্থ – "পদ্ম",
- আদিত্য: ব্যুৎপত্তিগত অর্থ – অদিতির পুত্র বা সকল দেবতা; প্রচলিত অর্থ – "সূর্য",
- জলদ: ব্যুৎপত্তিগত অর্থ – যা জল দেয়; প্রচলিত অর্থ – "মেঘ",
- তুরঙ্গম: ব্যুৎপত্তিগত অর্থ – যা তাড়াতাড়ি যায়; প্রচলিত অর্থ – "ঘোড়া",
- রাজপুত: ব্যুৎপত্তিগত অর্থ – রাজার পুত্র; যোগরূঢ় অর্থ – "জাতি বিশেষ",
- মহাযাত্রা: ব্যুৎপত্তিগত অর্থ – মহাসমারোহে যাত্রা; যোগরূঢ় অর্থ – "মৃত্যু"।

রূঢ় বা রূঢ়ি শব্দ:
রূঢ় বা রূঢ়ি শব্দ হলো সেই শব্দ যেগুলোর ব্যুৎপত্তিগত অর্থ থেকে আলাদা, অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে। অন্যভাবে বলা যায়, যে শব্দের প্রকৃত অর্থ থেকে প্রচলিত অর্থ ভিন্ন, তাদের রূঢ়ি শব্দ বলা হয়।

উদাহরণ:
- কুশল: ব্যুৎপত্তিগত অর্থ – "যে কুশ আনে"; প্রচলিত অর্থ – "মজঙ্গল",
- হরিণ: ব্যুৎপত্তিগত অর্থ – "যে হইল করে"; প্রচলিত অর্থ – "পশু-বিশেষ",
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, বিশেষ সুরের বাদ্যযন্ত্র,
- হস্তী: ব্যুৎপত্তিগত অর্থ – "হস্ত আছে যার"; প্রচলিত অর্থ – "হাতি",
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থ – "সংবাদ"; রূঢ়ি অর্থ – "মিষ্টান্নবিশেষ"।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কুশল
  2. পঙ্কজ সঠিক
  3. সন্দেশ
  4. হরিণ

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল