→ জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার:- ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে, যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।- ১৯২৪ সালের ১ অক্টোবর জর্জিয়ার প্লেইনসে জন্মগ্রহণ করেন।
- ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন।
- জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘজীবী ছিলেন।
- ১৯৭৮ সালে মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে কার্টারের ভূমিকা ছিল।
- তিনি তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কারও লাভ করেন।
উল্লেখ্য,
- ১৯৭৬ সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পান।
- ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- তার শাসনকালে যুক্তরাষ্ট্র গৃহ এবং আন্তর্জাতিকভাবে বড়ো সমস্যা মোকাবিলা করছিল।
- এই সমস্যা সমাধানে ব্যর্থতার কারণে তিনি পুনঃনির্বাচনে পরাজিত হন।
- ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ২৯ ডিসেম্বর ১০০ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।
তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। [
লিঙ্ক] এবং বিবিসি বাংলা নিউজ। [
লিঙ্ক]