মেধাবী
Toggle menu

'১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ' সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?

সঠিক উত্তর
পঞ্চম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১৯৭২ সালের মূল সংবিধানে মোট ৪টি তফসিল ছিলো। পরবর্তীতে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আরো ৩টি তফসিল যুক্ত করা হয়। বর্তমানে সংবিধানে মোট ৭টি তফসিল রয়েছে।

তফসিল সমূহ বিবরণ
প্রথম তফসিল - অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
দ্বিতীয় তফসিল - রাষ্টপতি নির্বাচন
তৃতীয় তফসিল - শপথ ও ঘোষণা
চতুর্থ তফসিল - ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা
পঞ্চম তফসিল - ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া
ঐতিহাসিক ভাষণ।
ষষ্ঠ তফসিল - ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম
প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক
স্বাধীনতার ঘোষণা।
সপ্তম তফসিল - ১০ এপ্রিল ১৯৭১ এর মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র

[উৎস: বাংলাদেশের সংবিধান]

সকল অপশন

রেফারেন্স মাত্র

চতুর্থ
পঞ্চম সঠিক
ষষ্ঠ
সপ্তম

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড