• মাকসুদুল আলম বাংলাদেশের একজন প্রথিতযশা বিজ্ঞানী। তিনি ২০১০ সালে পাটের জীবন রহস্য উদ্ভাবন করেন। এছাড়া তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন। ২০১৪ সালের ২০ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে মারা যান।
• বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। তার এই ঢেউটিন জুটিন নামে পরিচিত। তিনি পাট থেকে পলিথিন তৈরির পদ্ধতিও আবিষ্কার করেন যা সোনালী ব্যাগ নামে পরিচিত।