মেধাবী
Toggle menu

সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেছে-

সঠিক উত্তর
নিলা ইব্রাহিমি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার (ICPP):

- আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার (ICPP) প্রতিবছর একটি শিশুকে দেওয়া হয়,
- যে শিশু সাহসীভাবে শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে।
- এই পুরস্কারটি কিডস রাইটস ফাউন্ডেশন দ্বারা ২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের সম্মেলনে চালু করা হয়।
- এরপর প্রতি বছর এটি একটি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দ্বারা প্রদান করা হয়।
- এই পুরস্কারের উদ্ভাবক হলেন মার্ক ডুলার্ট,
- যিনি কিডস রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা।
- এখন পর্যন্ত ২০ জন শিশু এই পুরস্কার পেয়েছেন,
- ২০২৪ সালে পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের কিশোরী নীলা ইব্রাহিমি,
- যিনি আফগানিস্তানে মেয়েদের এবং নারীদের অধিকার রক্ষায় কাজ করেছেন।
- এই পুরস্কারটি শিশুদের অধিকার প্রতিষ্ঠায় তাদের কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয়,
- এবং তাদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রদান করে, যাতে তারা তাদের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে।

উল্লেখ্য,
- ২০২৪ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের ১৭ বছর বয়সী নিলা ইব্রাহিমি।
- নারী কণ্ঠস্বরকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আফগান মেয়েশিশুদের অধিকার রক্ষায় সাহসী কাজের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।
- নিলা ইব্রাহিমি কাবুলের স্কুলগুলোতে মেয়েদের গান গাওয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে প্রচেষ্টা চালান।
- এই সময় তিনি নিজের গান গাওয়ার একটি ভিডিও রেকর্ড করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
- ভিডিওটি ‘আই অ্যাম মাই সঙ্গ’ নামে একটি প্রচারণা হিসেবে পরিচিতি লাভ করে।

এছাড়াও,
- নূশরাত ইসলাম তৃষা বাগেরহাট জেলার একাদশ শ্রেণির শিক্ষার্থী।
- তিনি প্রজাপতি স্কোয়াড নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
- কিডস রাইটস ফাউন্ডেশন তাকে বাল্যবিবাহ বন্ধে কাজ করার জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৪ এর জন্য মনোনীত করেছে।

তথ্যসূত্র: কিডস রাইটস ফাউন্ডেশন ওয়েবসাইট [লিঙ্ক] ও প্রথম আলো নিউজ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

গ্রেটা থুনবার্গ
সানা সিদ্দিকী
নিলা ইব্রাহিমি সঠিক
নূশরাত ইসলাম তৃষা

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড