মূল বিষয়বস্তুতে যান

‘দরিয়াবিবি’ - কোন উপন্যাসের প্রধান চরিত্র?

সঠিক উত্তর

জননী

সঠিক উত্তর: জননী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ‘দরিয়াবিবি’- ‘জননী' উপন্যাসের প্রধান চরিত্র।
------------
• ‘জননী' উপন্যাস:
- সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য একজন মা (গোপনে) যে কোনো পথ অবলম্বন করতে পারে শওকত ওসমানের 'জননী' উপন্যাসে সে কথাই ব্যক্ত। পটভূমি পশ্চিমবঙ্গের মহেশডাঙ্গা। দরিয়া-বিবি সেই পল্লি-জননী যে সন্তান মোনাদিকে আর্থিক সহায়তা দেবার জন্য ইয়াকুবের শয্যাসঙ্গিনী হয়। ইয়াকুবের ঔরষে তার গর্ভে সন্তান এলে ওই গর্ভম্ব সন্তানকেও দরিয়া অসীম মমতায় সকল ভ্রুকুটি সহ্য করে নিরাপদে জন্মদানের মাধ্যমে আদর্শ জননার দৃষ্টান্ত স্থাপন করেন। এই মূলকাহিনির পাশাপাশি উপন্যাসে এসেছে মুসলিম সমাজের শরিয়তি দ্বন্দ, বিত্তবানের স্বার্থপরতা, গ্রামের দরিদ্র মানুষের পারস্পরিক ঝগড়া ও সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন।

- প্রধান চরিত্রসমূহ:
- দরিয়া বিবি,
- আজহার খাঁ,
- ইয়াকুব,
- মোনাদি,
- চন্দ্রকোটাল।
----------------
শওকত ওসমান:
- শওকত ওসমান ছিলেন এক বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর আসল নাম ছিল শেখ আজিজুর রহমান।
- নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রসাত্মক লেখা থেকে শুরু করে শিশু-কিশোর সাহিত্যে পর্যন্ত তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

• তাঁর সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো -
- জননী;
- ক্রীতদাসের হাসি।

• তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়;
- দুই সৈনিক;
- নেকড়ে অরণ্য;
- জলাঙ্গী।

• তাঁর উল্লেখযোগ্য নাটক:
- আমলার মামলা;
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা;
- তস্কর লস্কর;
- কাঁকর মণি।
- শওকত ওসমান এর বিখ্যাত গল্প হল: জন্ম যদি তব বঙ্গে।
- আর তাঁর ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস: আর্তনাদ।
-------------
অন্যদিকে,
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বোন' উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো- শশাঙ্ক, শর্মিলা এবং ঊর্মিমালা।

- বঙ্কিমের দুর্গেশনন্দিনী উপন্যাসের প্রধান চরিত্রসমূহ: জগৎসিংহ, তিলোত্তমা, আয়েষা, বিমলা।

- মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাসের চরিত্র- শশী (ছোটবাবু), কুসুম, পরাণ, মতি, কুমুদ, গোপাল, যামিনী কবিরাজ, সেনদিদি, যাদব পণ্ডিত, পাগল দিদি।

উৎস:
সংশ্লিষ্ট উপন্যাস;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জননী সঠিক
  2. দুই বোন
  3. দুর্গেশনন্দিনী
  4. পুতুলনাচের ইতিকথা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল