মূল বিষয়বস্তুতে যান

চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার ও প্রযুক্তি ব্যবহারের উদাহরণ নয় কোনটি?

সঠিক উত্তর

VR

সঠিক উত্তর: VR

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কিছু উদাহরণ নিম্নরুপ:

রোগ নির্ণয় (Diagnostics): সঠিক চিকিৎসার পূর্ব শর্ত হল যথাযথভাবে রোগীর রোগ নির্ণয়। রোগীর রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত বিভিন্ন মেশিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত। প্রতিনিয়ত গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে রোগ নির্ণয়ের এই সকল যন্ত্রপাতির উন্নয়ন সাধন করা হয়েছে। ফলে এই সকল যন্ত্রপাতি নির্ভুলভাবে সুক্ষ্ণ ফলাফল দিতে সক্ষম।

ইলেকট্রনিক হেলথ রেকর্ড (Electronic Health Records-EHR): ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা EHR হল কোন রোগী বা জনগোষ্ঠীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নিয়মমাফিক সংগ্রহের মাধ্যমে বিভিন্ন তথ্যের সমাবেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন রোগীর বিভিন্ন সময়ে প্রাপ্ত তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলী ডেটাবেজে সংরক্ষণ করা যায়। ডেটাবেজে সংরক্ষিত রোগীর তথ্যাবলী বিশ্লেষণ করে রোগীর রোগ নির্ণয় সহজতর হয়। আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণত তাদের রোগীদের তথ্য সংরক্ষণ করে থাকে। যেমন অ্যাপোলো হসপিটাল ও স্কয়ার হসপিটাল কর্তৃপক্ষ রোগীদের একটি আইডি কার্ড রেজিস্ট্রেশন করে থাকে। রোগীদের আইডি নম্বরের বিপরীতে তার সকল তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করে। ইন্টারনেটে মাধ্যমে রোগী যে কোন জায়গা থেকে তার তথ্যাদির সত্যতা ও বৈধতা যাচাইপূর্বক আপডেট ও ব্যবহার করতে পারেন।

টেলিমেডিসিন (Telemedicine): তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন ভৌগলিক ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়।

--------------------------------
ভার্চুয়াল রিয়েলিটি (VR)
ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ। অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Diagnostics
  2. EHR
  3. Telemedicine
  4. VR সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল