দোয়াব অঞ্চল: - দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব অঞ্চল বলে।
অন্যদিকে - মোহনা: - নদী যখন কোন হ্রদ বা সাগরে এসে পতিত হয়, তখন সেই পতিত স্থানকে মোহনা বলে। - বিশেষত, একটি মোহনা হল একটি নদীর প্রশস্ত অংশ যেখানে এটি সমুদ্রে প্রবাহিত হয়।
উপনদী (Tributary): - বিভিন্ন উৎস হতে যখন ছোট ছোট নদী উৎপত্তি লাভ করে কোনো বড় নদীতে মিলিত হয় তখন এ ছোট নদীগুলোকে সে বড় নদীর উপনদী বলে।
শাখানদী (Distributory): - কখনো কখনো বড় কোনো নদী হতে স্রোতধারা বের হয়ে অন্য কোনো নদী, সাগর, হ্রদ বা পুনরায় মূল নদীর সাথে মিলিত হয়। এরূপ মূল নদী হতে যে সকল নদী বের হয় তাকে শাখানদী বলে।
নদীসঙ্গম (Confluence): - পার্বত্য অঞ্চলে প্রাথমিক অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র নদীগুলো নিজ নিজ পথে প্রবাহিত হয়। - এক সময় ঐ নদীগুলো একটি অপরটির সাথে মিলিত হয়। - ফলে মিলিত স্রোতধারা ক্রমশ অধিকতর বড় হয়। - এভাবে দুই বা ততোধিক নদীর মিলন স্থলকে নদীসঙ্গম বলে।
নদী অববাহিকা (River Basin): - মূল নদী, বিভিন্ন শাখানদী ও উপনদী প্রভৃতির মধ্য দিয়ে যে সকল স্থানের বা অঞ্চলের পানিরাশি প্রবাহিত হয় তখন এ অঞ্চলকে ঐ নদীর অববাহিকা বলে।
নদী উপত্যকা (River Valley): - নদীর উৎস হতে মোহনা পর্যন্তগতিপথে যে স্থানের মধ্য দিয়ে পানিরাশি প্রবাহিত হয় সেই খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
নদীগর্ভ বা নদীতট: - নদী উপত্যকার তলদেশকে বলা হয় নদীগর্ভ।
জলবিভাজিকা: - যে উচ্চভূমি বিভিন্ন নদীজ এলাকাকে আলাদা করে থাকে তাকে জলবিভাজিকা বলে।
উৎস: ভূগোল ১ম পত্র ,এইচএসসি পোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।