ট্রাফালগার স্কয়ারের সঙ্গে সম্পর্কিত নিচের কোন ব্যক্তি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অ্যাডমিরাল হোরেশিও নেলসন
সঠিক উত্তর
সঠিক উত্তর: অ্যাডমিরাল হোরেশিও নেলসন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার লন্ডনের সিটি অব ওয়েস্টমিনস্টারে অবস্থিত একটি বিখ্যাত চত্বর।
- এটি লর্ড নেলসনের ১৮০৫ সালের ট্রাফালগারের নৌযুদ্ধে বিজয়ের স্মরণে নামকরণ করা হয়েছে।
- এ চত্বরের প্রকৃত নাম ছিল 'কিং উইলিয়াম দ্য ফোর্থস্ স্কয়ার'।
- এটি লন্ডনের সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ স্কয়ারগুলোর মধ্যে একটি এবং সবসময়ই এটি একটি উন্মুক্ত জনসাধারণের স্থান ছিল।
- সাতটি প্রধান রাস্তা এই প্রশস্ত পাথর-বাঁধানো স্কয়ারকে ঘিরে গাড়ি চলাচলের প্রবাহ তৈরি করে।
- স্কয়ারটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে নেলসন কলাম, যা লর্ড নেলসনের স্মরণে নির্মিত একটি ১৮৫ ফুট (৫৬ মিটার) উঁচু স্তম্ভ, যার শীর্ষে আছে ই.এইচ. বেইলির নির্মিত ১৭ ফুট (৫ মিটার) উচ্চতার নেলসনের মূর্তি।
- স্তম্ভের ভিত্তির চার কোণায় স্থাপিত আছে চারটি ব্রোঞ্জের সিংহ, যেগুলো খ্যাতনামা ভাস্কর স্যার এডউইন ল্যান্ডসিয়ার নির্মাণ করেন এবং ব্যারন ম্যারোকেটি এগুলো ঢালাই করেন।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন