মূল বিষয়বস্তুতে যান

কোন ভিটামিন এর অভাবে অস্টিওম্যালাসিয়া রোগ হয়?

সঠিক উত্তর

ভিটামিন- ডি

সঠিক উত্তর: ভিটামিন- ডি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ভিটামিন 'ডি':

• উৎস:
- ভিটামিন ডি এর অন্যতম উৎস সূর্যালোক।
- মানুষের দেহের ত্বকের নিচে ডাই হাইড্রোকোলেস্টেরল নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে যা সূর্যের অতিবেগুনি রশ্মির সাথে বিক্রিয়ায় ভিটামিন ডি তৈরি করে।
- ডিমের কুসুম , দই , ওটমিল , মাশরুম , দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস। বাঁধাকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছের ভিটামিন ডি পাওয়া যায়।

• কাজ:
- হাড় ও দাঁতের অপরিহার্য উপাদান হলো ক্যালসিয়াম।
- ভিটামিন ডি শরীরে (অন্ত্র হতে) ক্যালসিয়াম আয়ন শোষণে সাহায্য করে।
- ভিটামিন ডি এর পরিশোষণের জন্য স্নেহজাতীয় পদার্থ অপরিহার্য।

• অভাবজনিত রোগ:
- ভিটামিন- ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।
- ভিটামিন- ডি এর অভাবে বড়দের অস্টিওম্যালাসিয়া রোগ হয়।
- দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণ ভিটামিন- ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়। অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়।

অপরদিকে,
- স্কার্ভি রোগ হয় ভিটামিন- সি এর অভাবে।
- রাতকানা রোগ হয় ভিটামিন-এ এর অভাবে।
- অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে ভিটামিন- কে এর অভাবে।

উৎস: মাধমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ভিটামিন- কে
  2. ভিটামিন- ডি সঠিক
  3. ভিটামিন- সি
  4. ভিটামিন-এ

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল