নিচের কোনটি ইনপুট ডিভাইসের অন্তর্ভুক্ত নয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রিন্টার
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রিন্টার
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ইনপুট ডিভাইস হলো এমন পেরিফেরাল যা কম্পিউটারে ডেটা ও নির্দেশ প্রদান করে; তাই প্রিন্টার ইনপুট নয়, এটি আউটপুট ডিভাইস।
• পেরিফেরাল ডিভাইস:
- পেরিফেরাল হলো কম্পিউটারের সাথে সংযুক্ত অতিরিক্ত ডিভাইস, যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়।
- এর সাহায্যে কম্পিউটারে উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়।
- উদাহরণ: প্রিন্টার, প্লটার ডিস্ক, ডিস্ক ড্রাইভ, সিডি-রম ইত্যাদি।
• ইনপুট ডিভাইস:
- যেসব পেরিফেরাল বা যন্ত্রপাতি ব্যবহার করে কম্পিউটারকে ডেটা প্রদান ও প্রক্রিয়াকরণের জন্য নির্দেশ দেওয়া হয়, তাদেরকে ইনপুট ডিভাইস বলা হয়।
- উদাহরণ: কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, মডেম, গ্রাফিক্স ট্যাবলেট, OMR, OCR, লাইটপেন, টাচস্ক্রিন, ট্র্যাকবল, ট্র্যাকপ্যাড ইত্যাদি।
• আউটপুট ডিভাইস:
- প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর ইত্যাদি আউটপুট ডিভাইস, যা দিয়ে সংরক্ষিত বা প্রক্রিয়াজাত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন করা যায়।
• অন্যান্য অপশন:
- কীবোর্ড → ইনপুট ডিভাইস, বর্ণ ও নির্দেশ ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
- মাউস → ইনপুট ডিভাইস, নির্দেশ প্রদান ও কার্সর নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
- মাইক্রোফোন → ইনপুট ডিভাইস, শব্দকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে।
উৎস:
১) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি।
২) Computer & ICT Cloud, Live Publications.
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন