জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড):
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) নির্ধারিত হটলাইন কলসেন্টার
১৬৪৩০ নম্বরে ১ লাখ ৭৮ হাজার ৫০৬ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন।
- জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
- দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে‘'আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এই সেবা দেয়া হয়।
আইনগত সহায়তা কি? - আইনগত সহায়তা'র অর্থ আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং বিভিন্ন কারণে বিচার পাওয়ার ক্ষেত্রে অসমর্থ বিচারপ্রার্থীকে-
- কোন আদালতে দায়ের যোগ্য মামলায় আইনি পরামর্শ ও সহায়তা প্রদান;
- দায়ের হয়েছে বা বিচার চলছে এমন মামলায় আইনি পরামর্শ ও সহায়তা প্রদান;
- আইনজীবীর ফিস বা মামলার প্রাসঙ্গিক খরচ প্রদান; নিযুক্ত সালিশকারীকে সম্মানী প্রদান;
লিগ্যাল এইডের মূল উদ্দেশ্য:- বিচার প্রাপ্তি নিশ্চিত করা।
- আইনি প্রক্রিয়ায় দরিদ্র ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে পরামর্শ, মামলা পরিচালনা এবং আইনি সহায়তা প্রদান।
সংস্থার কার্যক্রম:- বিনামূল্যে আইনি পরামর্শ: মামলা দায়ের বা প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা।
- আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা: বিচার প্রক্রিয়ায় সহায়তা।
- মধ্যস্থতা বা সালিশি ব্যবস্থা: বিরোধ মীমাংসার জন্য বিকল্প ব্যবস্থা।
- কারাবন্দি ব্যক্তিদের সহায়তা: আর্থিক অসচ্ছলতায় জামিনের ব্যবস্থা।
- তথ্য ও পরামর্শ কেন্দ্র: আইনি সচেতনতা বৃদ্ধি।
লিগ্যাল এইড পাওয়ার জন্য নিম্নলিখিত ব্যক্তিরা সাধারণত যোগ্য বিবেচিত হন:- যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার নিচে।
- নির্যাতিত নারী ও শিশু।
- মানব পাচারের শিকার ব্যক্তি।
- বয়স্ক, প্রতিবন্ধী বা নিঃস্ব ব্যক্তি।
- হেফাজতে থাকা ব্যক্তি।
কোথায় আবেদন করা যায়:জেলা লিগ্যাল এইড অফিস: প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস রয়েছে।
উপজেলা লিগ্যাল এইড কমিটি: উপজেলা পর্যায়ে সহায়তা পাওয়া যায়।
হটলাইন: হেল্পলাইন নম্বর: ১৬৪৩০ , টোল ফ্রি কলের মাধ্যমে সহায়তা পাওয়া যায়।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইট। [
লিঙ্ক]