মেধাবী
Toggle menu

মধ্যযুগের কোন সাহিত্যধারা ব্যতিক্রম?

সঠিক উত্তর
লোকসাহিত্য

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বাংলা সাহিত্যের মধ্যযুগ:
- বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগ।
- মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য- ধর্মকেন্দ্রিকতাই মুখ্য, মানবতাসহ সব কিছুই গৌণ।
- মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সমৃদ্ধ।
- ‘কানু ছাড়া গীত নাই’ উক্তিটি মধ্যযুগে সত্য ছিল।

• মধ্যযুগের বাংলায় প্রধান সাহিত্যধারা:
- বৈষ্ণব সাহিত্য,
- মঙ্গলকাব্য, শাক্তপদ,
- অনুবাদ সাহিত্য,
- নাথ সাহিত্য,
- জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য,
- লোক সাহিত্যধারা ইত্যাদি।

উল্লেখ্য,
- মধ্যুযুগে 'লোকসাহিত্য' ধারাটি ব্যতিক্রম। কারণ, এই ধারায় ধর্ম বা দেব-দেবী নয়, মানুষের গুরুত্ব অধিক এবং তার প্রণয় ও কামনাকে মুখ্য বিবেচনা করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মঙ্গলকাব্য
বৈষ্ণব সাহিত্য
নাথ সাহিত্য
লোকসাহিত্য সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড