মূল বিষয়বস্তুতে যান

"সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।" চরণ দুটির রচিয়তা-

সঠিক উত্তর

মদনমোহন তর্কালঙ্কার

সঠিক উত্তর: মদনমোহন তর্কালঙ্কার

মেধা যাচাই করুন

সাধারণ জ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করুন

১০টি র‍্যান্ডম প্রশ্ন তাৎক্ষণিক ফলাফল সম্পূর্ণ ফ্রি
কুইজ শুরু করুন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।'- বিখ্যাত পঙ্‌ক্তিটি মদনমোহন তর্কালঙ্কার রচিত 'আমার পণ' কবিতার অন্তর্ভুক্ত।

মদনমোহন তর্কালঙ্কার:
- মদনমোহন তর্কালঙ্কার কবি, সমাজসেবক। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পারিবারিক উপাধি 'চট্টোপাধ্যায়' হলেও প্রাপ্ত উপাধি 'তর্কালঙ্কার' হিসেবেই তিনি সুপরিচিত।
- মদনমোহন বিদ্যাসাগরের সহযোগিতায় 'সংস্কৃত-যন্ত্র' (১৮৪৭) নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সেখান থেকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি সর্বপ্রথম গ্রন্থাকারে মুদ্রিত হয়।
- কবি-প্রতিভার জন্য সংস্কৃত কলেজ থেকে তিনি 'কাব্যরত্নাকর' এবং পাণ্ডিত্যের জন্য 'তর্কালঙ্কার' উপাধি লাভ করেন।
- ১৮৫৮ সালের ৯ মার্চ কলেরা রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

উৎস: আমার পণ- কবিতা এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রামনারায়ণ তর্করত্ন
  2. মদনমোহন তর্কালঙ্কার সঠিক
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. কৃষ্ণচন্দ্র মজুমদার

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল