মূল বিষয়বস্তুতে যান

ভাইরাসকে কেন জীব ও জড়ের সেতুবন্ধন বলা হয়?

সঠিক উত্তর

এরা পোষক কোষের বাইরে জড় এবং ভেতরে জীবের ন্যায় আচরণ করে বলে

সঠিক উত্তর: এরা পোষক কোষের বাইরে জড় এবং ভেতরে জীবের ন্যায় আচরণ করে বলে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গণিত ১ নম্বর

১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ভাইরাস পোষক কোষের বাইরে জড় পদার্থের মতো নিষ্ক্রিয় থাকলেও পোষক কোষের ভেতরে প্রবেশ করে নিজস্ব প্রতিলিপি তৈরির মাধ্যমে জীবের মতো আচরণ করে। জীব ও জড়—উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় ভাইরাসকে এদের মধ্যকার সেতুবন্ধন বলা হয়।

• ভাইরাসের বেশিষ্ট্য:
- ভাইরাস কখনো জীবের ন্যায় আচরণ করে আবার কখনো জড়ের ন্যায় আচরণ করে। তাই ভাইরাসে জীব এবং জড় উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে।
যেমন-
• ভাইরাসে জীব বৈশিষ্ট্য:
• ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA অথবা RNA থাকে।
• পোষক কোষের অভ্যন্তরে এরা সংখ্যাবৃদ্ধি করতে পারে।
• ভাইরাসে জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়।
• ভাইরাস মিউটেশন ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম।
• নতুন সৃষ্ট ভাইরাসে মূল ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস জন্ম দিতে পারে।
• ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী।

• ভাইরাসে জড় বৈশিষ্ট্য:
• ভাইরাস অকোষীয়।
• ভাইরাসে সাইটোপ্লাজম, কোষঝিল্লী, কোষপ্রাচীর, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস ইত্যাদি থাকে না।
• এদের বিপাকীয় এনজাইম এবং পুষ্টি প্রক্রিয়া অনুপস্থিত।
• এদের কোন জৈবিক কার্যকলাপ যেমন প্রজনন অন্য সজীব কোষ ছাড়া ঘটতে পারে না।
• ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায় এবং তলানিও করা যায়।
• জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার ন্যায় নিষ্ক্রিয় থাকে।

উৎস: জীববিজ্ঞান, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এদের দেহকোষের অভাব রয়েছে বলে
  2. এরা পোষক কোষের বাইরে জড় এবং ভেতরে জীবের ন্যায় আচরণ করে বলে সঠিক
  3. এদের শরীরে কোনো এনজাইম থাকে না বলে
  4. এদের কেলাসিত করা যায় না বলে

প্রশ্ন তথ্য

বিষয়
গণিত
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

গণিত বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  2. 2

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

  3. 3

    দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  4. 4

    ২ এর কত শতাংশ ৮ হবে?

  5. 5

    "প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)"

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল