কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দেনাপাওনা
সঠিক উত্তর
সঠিক উত্তর: দেনাপাওনা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'দেনাপাওনা':
- দেনাপাওনা(১৯২৩) উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- কাহিনির নায়ক জীবনানন্দ।
- এই উপন্যাস 'ষোড়শী' নামে নাট্যায়িত হয়।
উল্লেখ্য,
- 'দেনাপাওনা' ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর'।
- মালঞ্চ, নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস ইন্দিরা।
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮):
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাস :
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন