মূল বিষয়বস্তুতে যান

পৃথিবীর বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট -

সঠিক উত্তর

Regional Comprehensive Economic Partnership (RCEP)

সঠিক উত্তর: Regional Comprehensive Economic Partnership (RCEP)

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট ‘RCEP’:
গত ১৫ নভেম্বর ২০২০ গঠিত হয় পৃথিবীর বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট ‘Regional Comprehensive Economic Partnership (RCEP)। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের সমন্বয়ে গঠিত হয় এ অর্থনৈতিক জোট যার নেতৃত্বে রয়েছে চীন।
চীনের উদ্যোগ ও প্রচেষ্টাতে গঠিত ‘Regional Comprehensive Economic Partnership’ বা ‘আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারী' শীর্ষক এ জোটে রয়েছে ASEAN-এর ১০টি সদস্য দেশ ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং অন্য পাঁচ দেশ অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের এতে অংশগ্রহণের কথা থাকলেও সম্প্রতি চীন-ভারত সীমান্ত উত্তেজনা এবং ভারতে চীনের পণ্য বর্জনের আহ্বানের প্রেক্ষিতে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। তবে ভারত চাইলে আগামীতে এতে অংশগ্রহণ করতে পারবে।
RCEP জোটের অর্থনীতি ও বাণিজ্যের আয়তন বিশাল। এটা বিশ্বের সবচেয়ে বড় অবাধ বাণিজ্য এলাকা তৈরি করবে। RCEP'র মূল লক্ষ্য হলো নিজেদের মধ্যে বাণিজ্যে শুল্ক কমানো, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা ও ই-কমার্সের জন্য নতুন বিধি-বিধান চালু করা। RCEP জোট গঠনে স্বাক্ষরিত চুক্তির ফলে আগামী ২০ বছরের মধ্যে জোট এলাকায় অধিকাংশ আমদানি পণ্যের ওপর শুল্ক উঠে যাবে।
আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রভাব খর্ব করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ৪ ফেব্রুয়ারি ২০১৬ গঠিত হয় ১২টি দেশের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (TP) জোট। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ২৩ জানুয়ারি ২০১৭ তিনি এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর চীনের বিরুদ্ধে কর আরোপসহ জারি করেন বাণিজ্য নিষেধাজ্ঞা। মূলত সেই শূন্যতা পূরণের সুযোগ নিতে চাইছে চীন। RCEP যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য এলাকা বা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বড় মুক্ত বাণিজ্য এলাকায় পরিণত হবে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Regional Cooperation and Economic Partnership (RCEP)
  2. Regional Commercial and Economic Partnership (RCEP)
  3. Regional Comprehensive Economic Proposal (RCEP)
  4. Regional Comprehensive Economic Partnership (RCEP) সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল