মূল বিষয়বস্তুতে যান

পারমাণবিক বিভাজনে কোন কণিকার ভাঙন ঘটে?

সঠিক উত্তর

নিউক্লিয়াস

সঠিক উত্তর: নিউক্লিয়াস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• পারমাণবিক বিভাজনে পরমাণুর নিউক্লিয়াসের বিভাজন বা ভাঙন ঘটে।

• পারমাণবিক বিভাজন (Nuclear Fission):
- পারমাণবিক বিভাজন হলো একটি নিউক্লিয়াসের (পরমাণুর কেন্দ্র) ভাঙন প্রক্রিয়া, যেখানে একটি ভারী নিউক্লিয়াস (যেমন ইউরেনিয়াম-২৩৫ বা প্লুটোনিয়াম-২৩৯) নিউট্রন দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে দুটি বা ততোধিক হালকা নিউক্লিয়াসে বিভক্ত হয়।
- এই প্রক্রিয়ায় বিপুল শক্তি ও নিউট্রন নির্গত হয়।
- এই পুরো প্রক্রিয়াতে প্রোটন এবং নিউট্রন তাদের মৌলিক গঠন অপরিবর্তিত রাখে, তবে নিউক্লিয়াসের মধ্যে পুনর্বিন্যাস ঘটে।
- এটি একটি পরমাণু শক্তির উৎস, যা বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত হয়।

• শক্তির ব্যবহার:
→ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (Nuclear Power Plants):
- উৎপন্ন তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
→ পারমাণবিক অস্ত্র (Nuclear Bomb):
- ফিশন চেইন রিঅ্যাকশনকে খুব দ্রুত ঘটিয়ে তাৎক্ষণিক বিপুল শক্তি তৈরি করা হয়।

অন্যদিকে,
• ইলেকট্রন: এটি পরমাণুর বাইরে অবস্থান করে; পারমাণবিক বিভাজনের সাথে ইলেকট্রনের সরাসরি সম্পর্ক নেই।
• প্রোটন: এটি নিউক্লিয়াসের অংশ হলেও, নিজে ভাঙে না।
• নিউট্রিনো: এটি একটি ক্ষুদ্রতম কণা; এটি তেজস্ক্রিয় ক্ষয়ে নির্গত হয়।

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।
- ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইলেকট্রন
  2. প্রোটন
  3. নিউক্লিয়াস সঠিক
  4. নিউট্রিনো

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল