সিঙ্গাপুরের প্রেসিডেন্ট:- সংবিধান মতে, প্রেসিডেন্ট হচ্ছে নির্দলীয় একটি পদ।
- সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী
থারমান শানমুগারাতনাম। - ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।
- এক যুগের বেশি সময় পর প্রেসিডেন্ট পদে এই দেশে নির্বাচন হয়েছে।
- ৭০ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে ৬৬ বছর বয়সী রাজনীতিক ও অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম জয়ী হয়েছেন।
- থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।
উল্লেখ্য,
- সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান।
- ২০১৭ সালের সেপ্টেম্বরে হালিমা ইয়াকুব ক্ষমতায় এসেছিলেন।
- তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।
অন্যদিকে -
- এই নগররাষ্ট্রের সরকার পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে।
- বতমানে পিএপির নেতা লি সিয়েন লুং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
- এই দল ১৯৫৯ সাল থেকে টানা সিঙ্গাপুরের শাসন ক্ষমতায় রয়েছে।
উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো। [
link]