মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের আসন সংখ্যা কত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১০০টি
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১০০টি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
মার্কিন কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভার নাম কংগ্রেস।
- কংগ্রেসের প্রধান কাজ আইন প্রণয়ন।
- কংগ্রেস একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ হলো হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি সভা)।
- কংগ্রেসের উচ্চকক্ষ হলো সিনেট (Senate)।
• নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
- হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর আসন সংখ্যা ৪৩৫টি।
- এর সদস্যদের মেয়াদ ২ বছর।
- এর সদস্য হতে ন্যূনতম বয়স ২৫ বছর।
- হাউস অব রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ।
• উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
- সিনেটের আসন সংখ্যা ১০০টি।
- এর সদস্যদের মেয়াদ ৬ বছর।
- সিনেট সদস্য হতে ন্যূনতম বয়স ৩০ বছর।
- সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান।
উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন