মেধাবী
Toggle menu

মোটর ও জেনারেটর তৈরিতে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বর্তমানে মোটর ও জেনারেটর তৈরিতে স্থায়ী ও অস্থায়ী এই দুই ধরনের চুম্বকই ব্যবহার করা হয়, পূর্বে শুধুমাত্র অস্থায়ী চুম্বক ব্যবহার করা হতো।
তাই অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েহে

কৃত্রিম চুম্বক:

- কৃত্রিম চুম্বক দুই ধরনের হয়।
যথা-
১. অস্থায়ী বা কোমল চুম্বক এবং
২. স্থায়ী বা কঠিন চুম্বক।

অস্থায়ী চুম্বক:
- চৌম্বক পদার্থকে কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে আনলে সেটি চুম্বকে পরিণত হয়।
- চৌম্বক ক্ষেত্র অপসারিত হবার সাথে সাথে যে কৃত্রিম চুম্বকের মত চুম্বকত্ব বিলুপ্ত হয় তাকে অস্থায়ী চুম্বক বলে।
- মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার ইত্যাদি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়

স্থায়ী চুম্বক:
- চৌম্বক ক্ষেত্র অপসারিত করলেও যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব সহজে বিলুপ্ত হয় না তাকে স্থায়ী চুম্বক বলে।
- স্থায়ী চুম্বক আবার দুই ধরনের হয়।
যথা-
১। সংকর চুম্বক ও
২। সিরামিক চুম্বক।
- টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক বহুল ব্যবহৃত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্থায়ী চুম্বক
অস্থায়ী চুম্বক
সিরামিক চুম্বক
সংকর চুম্বক

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড