প্রশ্নে ভাষাগত ত্রুটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। সঠিক প্রশ্নটি হওয়া উচিত ছিল - নিচের কোন শব্দদ্বয় সমার্থক অর্থ প্রকাশ করে? এক্ষেত্রে, সঠিক উত্তরটি হতো - বিত্ত-ধন। --------------- শব্দজোড়: বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।
• সঠিক শব্দজোড় - বিত্ত-ধন।
অন্যদিকে, - ‘শরণ’ অর্থ - আশ্রয়। - ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।
- ‘বেশি’ অর্থ - অনেক। - ‘বেশী’ অর্থ - বেশধারী।
- ‘রতি’ অর্থ - পরিমাণ। - ‘রথী’ অর্থ - রথের আরোহী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।