নিউ স্টার্ট চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রাগ, চেক প্রজাতন্ত্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রাগ, চেক প্রজাতন্ত্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
নিউ স্টার্ট (New START):
- স্টার্ট-১ চুক্তির মেয়াদ ২০০৯ সালের ৫ ডিসেম্বর শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন নিরস্ত্রীকরণ আলোচনা শুরু হয়।
- পরবর্তীতে উভয় দেশ “নিউ স্টার্ট” নামে নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিতে পৌঁছায়।
- এই চুক্তি স্বাক্ষরিত হয় ২০১০ সালের ৮ এপ্রিল।
- চুক্তি স্বাক্ষরের স্থান ছিল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নিজ নিজ দেশের পক্ষে এতে স্বাক্ষর করেন।
- চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি।
- এর প্রধান উদ্দেশ্য ছিল দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত ও নিয়ন্ত্রিত করা।
তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন