মেধাবী
Toggle menu

একজন বিক্রেতা একটি বাটি ৩০% লাভে ৬৫ টাকায় বিক্রি করেন। যদি তিনি লাভের পরিমাণ ২০% এ নামিয়ে আনেন তাহলে বাটির বিক্রয়মূল্য কত হবে?

সঠিক উত্তর
৬০ টাকা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: একজন বিক্রেতা একটি বাটি ৩০% লাভে ৬৫ টাকায় বিক্রি করেন। যদি তিনি লাভের পরিমাণ ২০% এ নামিয়ে আনেন তাহলে বাটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
ধরি,
বাটির ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ৩০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + (১০০ এর ৩০%) = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা

বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬৫)/১৩০ টাকা = ৫০ টাকা

এখন,
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়ম্যুল্য = (১২০ × ৫০)/১০০ = ৬০ টাকা

অর্থাৎ যদি বিক্রেতা লাভের পরিমাণ ২০% এ নামিয়ে এনে বিক্রি করেন তাহলে বাটির বিক্রয়মূল্য হবে ৬০ টাকা ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৫০ টাকা
৫৫ টাকা
৬০ টাকা সঠিক
৬২ টাকা

প্রশ্ন তথ্য

বিষয়
গাণিতিক যুক্তি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড