ইয়াল্টা সম্মেলনে অংশ নেওয়া 'বিগ থ্রি'-এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি কে ছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪ঠা থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নির্ধারণের অন্যতম প্রধান সোপান।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়া অঞ্চলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
- এই সম্মেলনে 'বিগ থ্রি' বা তিন প্রধান নেতা—
- মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট,
- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং
- সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন— অংশগ্রহণ করেন।
- এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল-
- নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা,
- এবং যুদ্ধ-পরবর্তী ইউরোপের পুনর্গঠন পরিকল্পনা তৈরি করা।
- ইয়াল্টা সম্মেলনের প্রধান সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল-
- পরাজিত জার্মানিকে মার্কিন, ব্রিটিশ, ফরাসি ও সোভিয়েত—এই চারটি সামরিক অঞ্চলে বিভক্ত করে শাসন করা;
- এবং দেশটিকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা।
- এছাড়া, বিশ্বশান্তি রক্ষার জন্য জাতিসংঘ (UN) প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত ঐকমত্য পোষণ করা হয়,
- এবং নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি নির্ধারণ করা হয়।
- সোভিয়েত ইউনিয়ন এই সম্মেলনে প্রতিশ্রুতি দেয় যে, জার্মানির পতনের দুই থেকে তিন মাসের মধ্যে তারা জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে।
- যদিও পোল্যান্ডের সীমানা ও সরকার গঠন নিয়ে নেতাদের মধ্যে কিছুটা মতভেদ ছিল।
- তবে এই সম্মেলনের সিদ্ধান্তগুলোই কার্যত পরবর্তী কয়েক দশকের বিশ্বরাজনীতি এবং স্নায়ুযুদ্ধের ভিত্তি স্থাপন করেছিল।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন