মূল বিষয়বস্তুতে যান

‘শিখাগোষ্ঠী’র অন্তর্ভুক্ত ছিলেন কোন সাহিত্যিক?

সঠিক উত্তর

আবুল ফজল

সঠিক উত্তর: আবুল ফজল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘শিখাগোষ্ঠী’র অন্তর্ভুক্ত ছিলেন সাহিত্যিক আবুল ফজল।
-----------------------
• ‘শিখাগোষ্ঠী’:
- ১৯২৬ সালে প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ এবং তাদের মুখপত্র শিখা (প্রকাশিত ১৯২৭) পত্রিকার সঙ্গে যুক্ত সাহিত্যিকরা শিখাগোষ্ঠী’ নামে পরিচিত।
- মুসলিম সাহিত্য সমাজের মূল উদ্দেশ্য ছিল- সামাজিক কুসংস্কার ও অন্ধ শাস্ত্রানুগত্য থেকে মানুষকে মুক্ত করা।
- শিখাগোষ্ঠীর প্রধান সাহিত্যিক ও সংগঠকরা ছিলেন- কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, মোতাহের হোসেন চৌধুরী এবং কাজী আনোয়ারুল কাদীর।
- এই গোষ্ঠী ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলন চালায়।
- এর মূলমন্ত্র ছিল: “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”
------------------------------
আবুল ফজল:
- আবুল ফজল ছিলেন একজন শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক।
- তিনি ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি পেশাগত জীবন শুরু করেন মসজিদে ইমামতির মাধ্যমে।
- পরে তিনি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ১৯২৬ সালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠায় যুক্ত হন এবং ১৯৩০ সালে সমাজটির সম্পাদক হন।
- তিনি শিখাগোষ্ঠীর প্রধান সাহিত্যিক ও সংগঠকদের মধ্যকার একজন ছিলেন।
- ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডক্টরেট উপাধি প্রদান করে সম্মানিত করে।
- ১৯৮৩ সালের ৪ মে চট্টগ্রামে তাঁর মৃত্যু ঘটে।

- আবুল ফজল উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম ও ভ্রমণকাহিনীসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ রচনা করেছেন।
- তাঁর উল্লেখযোগ্য কৃতিসমূহের মধ্যে রয়েছে-
- চৌচির,
- প্রদীপ ও পতঙ্গ,
- মাটির পৃথিবী,
- বিচিত্র কথা,
- রাঙ্গা প্রভাত,
- রেখাচিত্র,
- দুর্দিনের দিনলিপি।
------------------------------
অন্যদিকে,
- বিষ্ণু দে, বুদ্ধদেব বসু ও অমীয় চক্রবর্তী হচ্ছে পঞ্চপাণ্ডবদের অন্তর্ভুক্ত।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিষ্ণু দে
  2. বুদ্ধদেব বসু
  3. অমীয় চক্রবর্তী
  4. আবুল ফজল সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল