এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত।
মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি একজন মহাকবি ও নাট্যকার।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা ভাষার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তাঁর রচিত “চতুর্দশপদী কবিতাবলী” বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন।
- অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহার করেন তাঁর নাটক ‘পদ্মাবতী’-তে।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য।
- প্রথম কাব্যগ্রন্থ (ইংরেজিতে): The Captive Lady।
নাটক:
- শর্মিষ্ঠা,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন,
- পদ্মাবতী।
প্রহসন:
- একেই কি বলে সভ্যতা,
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।
কাব্যগ্রন্থ:
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী,
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড