মূল বিষয়বস্তুতে যান

প্রমাণ অবস্থায় এক মোল যে কোনো গ্যাসের আয়তন -

সঠিক উত্তর

২২.৪ লিটার

সঠিক উত্তর: ২২.৪ লিটার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মোলার আয়তন:
- যে কোনো উপাদানের ১ মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে।
- পদার্থের ভৌত অবস্থা ভেদে মোলার আয়তন ভিন্ন ভিন্ন। কঠিন ও তরল উপাদানের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের মোলার আয়তন বিভিন্ন হয়। তবে গ্যাসের ক্ষেত্রে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের এক মোলার আয়তন একই হয়।
- প্রমাণ অবস্থায় এক মোল যে কোনো গ্যাসের আয়তন ২২.৪ লিটার
- ০°C তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা এবং 1 বায়ুমন্ডলীয় চাপকে প্রমাণ চাপ বলে।
- তাপমাত্রার বৃদ্ধি ঘটালে গ্যাসের আয়তনের বৃদ্ধি ঘটে এবং তাপমাত্রার হ্রাস ঘটালে গ্যাসের আয়তনের হ্রাস ঘটে। আবার গ্যাসের উপর আরোপিত চাপের বৃদ্ধি ঘটালে আয়তনের হ্রাস ঘটে এবং আরোপিত চাপের হ্রাস ঘটালে আয়তনের বৃদ্ধি ঘটে।
১ মোল অণু = গ্রাম আণবিক ভর = 6.023×1023 টি অণু। আর প্রতিটির সম্পর্ক হলো যে কোনো গ্যসীয় পদার্থের আয়তন প্রমাণ অবস্থায় ২২.৪ লিটার। অর্থাৎ

১ মোল অণু হাইড্রোজেন = ২ গ্রাম হাইড্রোজেন = প্রমাণ অবস্থায় আয়তন ২২.৪ লিটার।
১ মোল অণু অক্সিজেন = ৩২ গ্রাম অক্সিজেন = প্রমাণ অবস্থায় আয়তন ২২.৪ লিটার।
১ মোল অণু কার্বন ডাই-অক্সাইড = ৪৪ গ্রাম কার্বন ডাই-অক্সাইড = প্রমাণ অবস্থায় আয়তন ২২.৪ লিটার।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৮.৪ লিটার
  2. ২২.৪ লিটার সঠিক
  3. ২৫.৪ লিটার
  4. ২০.৪ লিটার

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল