♦ কয়েকটি গুরত্বপূর্ণ হরমোন: • ভয় পেলে গায়ের লোম খাড়া হয় অ্যাড্রেনালিন হরমোনের জন্য।• বিপদকালীন হরমোন বলা হয় অ্যাড্রেনালিনকে।
• থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন মানুষের বৃদ্ধি এবং বিকাশে ভূমিকা রাখে।
• প্যানক্রিয়াস একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি। এটি গুরুত্বপুর্ন দুইটি হরমোন ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ করে। গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে এ হরমোন দুটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
• ক্যালসিটোনিন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে।
• জীবন রক্ষাকারী হরমোন অ্যালডোস্টেরন।
• শুক্রাশয় হতে টেসটোস্টেরন হরমোন নিঃসৃত হয়।
• দাড়ি গোঁফ গজায় টেসটোস্টেরন হরমোনের জন্য।
• মহিলাদের রজঃচক্র নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন।
উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।