কোনটি সামরিক জোট নয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: NAM
সঠিক উত্তর
সঠিক উত্তর: NAM
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- NAM (Non-Aligned Movement) একটি জোটনিরপেক্ষ আন্দোলন। এটি কোনো সামরিক জোট নয়।
• জোটনিরপেক্ষ আন্দোলন / Non-Aligned Movement - NAM:
- জোটনিরপেক্ষ আন্দোলন হলো শীতল যুদ্ধকালীন (Cold War) ভূ-রাজনৈতিক মেরুকরণের বাইরে থাকা উন্নয়নশীল দেশগুলোর একটি সর্ববৃহৎ আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চ।
- ন্যাম প্রতিষ্ঠার মূল ভিত্তি রচিত হয়েছিল ১৯৫৫ সালের ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে।
- প্রতিষ্ঠা: ১৯৬১ খ্রিষ্টাব্দে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে 'ন্যাম' আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- সদস্য সংখ্যা: ১২১টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- ন্যাম-এর কোনো নির্দিষ্ট স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর নেই।
- এর মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নয়া-উপনিবেশবাদ, বর্ণবাদ, বিদেশি আগ্রাসন, দখলদারিত্ব ও হেজিমনির বিরুদ্ধে লড়াই।
অন্যদিকে,
• ANZUS: এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গঠিত একটি ত্রিদেশীয় সামরিক সহযোগিতা জোট।
• CENTO: Central Treaty Organization (CENTO) ছিল মধ্যপ্রাচ্যের একটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট।
• NATO: North Atlantic Treaty Organization হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ইউরোপ অঞ্চলের দেশগুলোর সামরিক জোট।
তথ্যসূত্র: ন্যাম ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট ।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন