• লিগনাইট হলো একধরণের কয়লা যা সাধারণত মধ্যম মানের হয়ে থাকে।
• কয়লা: - ভূ-কম্পন ও নানাবিধ প্রাকৃতিক কারণে গাছ-পালা ভূ-গর্ভে মাটির নিচে পড়ে সূদীর্ঘকালের পথ পরিক্রমায় উচ্চ চাপ ও তাপের প্রভাবে চাপা পড়া ঐ গাছপালার মধ্যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন সাধিত হয়। ফলে স্তরীভূত ও কঠিন পদার্থরূপে দহনযোগ্য এক প্রকার জীবাশ্মের সৃষ্টি হয়, যা কয়লা নামে পরিচিত। - কয়লা হল এক প্রকার জীবাশ্ম জ্বালানি।
• লিগনাইট: - লিগনাইট হলো কয়লার সর্বনিম্ন গ্রেড (নিম্নতম কার্বন content যুক্ত), যা জিওলজিক্যালি সবচেয়ে কম পরিপক্ব (youngest) কয়লা। - এটি সাধারণত বাদামি বা কালচে বাদামি রঙের হয় এবং তুলনামূলকভাবে নরম ও উচ্চ আর্দ্রতাযুক্ত। - এটি পিট কয়লা ও বিটুমিনাস কয়লার মধ্যবর্তী গুণ সম্পন্ন কয়লা। - এটির মধ্যে পানির পরিমাণ বা আর্দ্রতা ৪০% হয়। - বাদামি বর্ণের লিগনাইট কয়লার জ্বালানির মান ১০৫০০ - ১২০০০ BTU।
• লিগনাইট গঠিত হয় পিট (peat) থেকে, যখন তা মাটির নিচে মাঝারি চাপ ও তাপে ( ১০০ - ২০০°C) ১-১০ মিলিয়ন বছর ধরে রূপান্তরিত হয়। - এটি কয়লা গঠনের দ্বিতীয় ধাপ: পিট → লিগনাইট → বিটুমিনাস → অ্যানথ্রাসাইট
• ব্যবহার: - লিগনাইট কয়লা বিদ্যুৎ উৎপাদনে, বয়লারের জ্বালানিরূপে ও প্রোডিউসার গ্যাস (2CO + N2) উৎপাদনে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র: - রসায়ন ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. সরোজ কান্ত সিংহ হাজারী ও অধ্যাপক হারাধন নাগ।