মেধাবী
Toggle menu

কোন জেলার উত্তর সীমান্ত অঞ্চল জুড়ে 'সুসাং পাহাড়' অবস্থিত?

সঠিক উত্তর
ময়মনসিংহ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- সুসাং পাহাড় ভারতের পশ্চিম মেঘালয়ের গারো পাহাড়-এর দক্ষিণমুখী সম্প্রসারিত পাহাড়শ্রেণী।
- বৃহত্তর ময়মনসিংহ জেলার উত্তর সীমান্ত অঞ্চল জুড়ে এটি পশ্চিমে কুরি বিল থেকে পূর্বে ভোগাই নদী পর্যন্ত বিস্তৃত।
- গারো পাহাড়ের পাদদেশীয় এই সুসাং পর্বতমালা গারো পাহাড় উদ্ভূত নদনদী সৃষ্ট উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন প্রলম্বিত টিলা দ্বারা গঠিত।
- গারো পাহাড়, খাসিয়া পাহাড় ও জৈন্তিয়া পাহাড় নিয়ে গঠিত সুউচ্চ শিলং ম্যাসিফ-এর (Shillong massif) দক্ষিণ দিকের সরু পাহাড়-টিলার একটি অংশ বাংলাদেশ ভূখন্ডে ঢুকেছে।
- প্রায় ১৮ কিলোমিটার প্রলম্বিত বৃহৎ ডাউকি চ্যুতি (Dauki fault) এই পাদদেশীয় পাহাড়সমূহকে মেঘালয় মালভূমি থেকে বিচ্ছিন্ন করেছে।
উৎস: বাংলাপিডিয়া

সকল অপশন

রেফারেন্স মাত্র

চট্টগ্রাম
খাগড়াছড়ি
ময়মনসিংহ সঠিক
বান্দরবন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড