মূল বিষয়বস্তুতে যান

'এ সুতায় কাপড় হয় না।'- এখানে 'সুতায়' কোন কারক?

সঠিক উত্তর

করণ কারক

সঠিক উত্তর: করণ কারক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• করণ কারক:
‘করণ' শব্দটির অর্থ- যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন
- নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ – কলম )
- ‘জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় – সাধনা)

করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার-
(ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া)
ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। (সকর্মক ক্রিয়া)

(খ) তৃতীয়া বা দ্বারা বিভক্তি: লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।
(গ) সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি:
য়-বিভক্তি:
- চেষ্টায় সব হয়।
- এ সুতায় কাপড় হয় না।
[বাক্যকে কিসের দ্বারা কাপড় হয় না?- প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'সুতায়'। সুতরাং 'সুতায়' করণ কারকে য়-সপ্তমী বিভক্তির উদাহরণ।]

তে-বিভক্তি:
- তবু যেন তা মধুতে মাখা।
- লোকটা জাতিতে বৈষ্ণব।

এ-বিভক্তি:
- ফুলে ফুলে ঘর ভরেছে।
- শিকারি বিড়াল গোঁফে চেনা যায় ৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. করণ কারক সঠিক
  2. কর্মকারক
  3. অপাদান কারক
  4. কর্তৃকারক

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল