- মীর কাশেম ছিলেন একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীনচেতা মানুষ। তিনি নবাব হিসাবে বাংলার সিংহাসনে বসার পর ইংরেজদের সাথে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর গৃহীত পদক্ষেপগুলোই শেষ পর্যন্ত তার ক্ষমতাচুত্য ও বক্সারের যুদ্ধের করণ হয়ে দাঁড়ায়। - নবাব ইংরেজদের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহন করতে থাকেন। তিনি অয্যেধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে একত্রিত হয়ে ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে শক্তির পরীক্ষায় অবতীর্ণ হন।দুর্ভাগ্যক্রমে তাঁরা মেজর মনরোর কাছে পরাজিত হন।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।