সিন্ধু সভ্যতার অর্থনীতি প্রধানত কিসের ওপর নির্ভরশীল ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃষি
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃষি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম নগরসভ্যতা।
- এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি নামেও অভিহিত করা হয়।
- সিন্ধু সভ্যতার প্রধান নগরকেন্দ্র ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো।
- ১৯২১ সালে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহনী হরপ্পা এবং ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন।
- পরবর্তীকালে স্যার জন মার্শালের তত্ত্বাবধানে পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার গুরুত্ব বিশ্বের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়।
- হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে উন্নত নগর পরিকল্পনা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গ্রেট বাথ, শস্যাগার, সিলমোহরসহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন আবিষ্কৃত হয়েছে।
- সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল প্রধানত কৃষিনির্ভর।
- কৃষির পাশাপাশি বাণিজ্য, কারুশিল্প, মৃৎশিল্প, ধাতুশিল্প ও বস্ত্রশিল্পে সিন্ধু সভ্যতার মানুষ উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছিল।
- সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়া সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল।
উৎস: ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন