‘সচেতক’ বলা হয় কাকে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হুইপ
সঠিক উত্তর
সঠিক উত্তর: হুইপ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সচেতক (বিশেষ্য):
অর্থ - হুইপ (whip); আইন সভায় দলের শৃঙ্খলা বজায় রাখার ভারপ্রাপ্ত ব্যক্তি; চেতনাদানকারী।
সংসদের হুইপকে ‘সচেতক’ বলা হয়।
হুইপের দায়িত্ব সমূহ:-
১. নিজ নিজ দলের পক্ষে ভোট দিতে সদস্যদের উদ্বুদ্ধ করা।
২. দলীয় সদস্যদের প্রয়োজনীয় দলিল, কাগজ ও তথ্য সরবরাহ করা।
৩. সংসদে সংঘটিত ঘটনাবলি সম্পর্কে দলীয় নেতাদের অবহিত করা।
৪. দলনেতার কাজে সহায়তা করা।
৫. সংসদ সদস্যদের আচরণ ও উপস্থিতি নিয়ন্ত্রনে কাজ করে হুইপ।
৬. কোনো বিষয়ে সমস্যা ও বিতর্ক দেখা দিলে চীফ হুইপগণ তা নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
এজন্য হুইপকে ‘সচেতক’ বলা হয়।
- জাতীয় সংসদের বৈঠকে স্পীকার সভাপতিত্ব করেন।
- স্পীকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পীকার সংসদ অধিবেশনে সভাপতিত্ব এবং অন্যান্য দায়িত্ব পালন করেন।
- জাতীয় সংসদে সংসদ উপনেতা হলো সংসদ নেতার পরের গুরুত্বপূর্ণ পদ।
তথ্যসূত্র- জাতীয় সংসদ সচিবালয় ও বাংলা একাডেমি অভিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন