• পাল বংশ: - দ্বিতীয় শূরপালের পর রামপাল পাল বংশের রাজা হন। - লিপি প্রমাণে বলা যায় তিনি ৪২ বছর রাজত্ব করেন। - তিনি আনুমানিক ১০৮২-১১২৪ খ্রি পর্যন্ত রাজত্ব করেন। - প্রথম দিকে তাঁর রাজ্য বিহার ও পশ্চিম বাংলার অংশবিশেষে সীমাবদ্ধ ছিল। - অগ্রজ দুই ভ্রাতার পর রামপাল বেশ প্রৌঢ় অবস্থায় সিংহাসনে আরোহণ করেন। - তাঁর রাজত্বকাল ছিল নিঃসন্দেহে সাফল্যপূর্ণ। - সীমিত সাম্রাজ্যের অধিপতি হয়েও উত্তর বাংলাকে পাল সাম্রাজ্যভুক্ত করে। - তাঁর মৃত্যুর পর এই সাম্রাজ্য দ্রুত গতিতে বিলুপ্তির পথে এগিয়ে যায়। - তাই রামপালকে পালবংশের শেষ 'মুকুটমণি' বলা হয়।
উল্লেখ্য, - দ্বিতীয় মহীপালের রাজত্বকালের প্রধান ঘটনা ছিল উত্তর বাংলার সামন্ত বিদ্রোহ। - 'রামচরিত' কাব্যে এই বিদ্রোহ ও বিদ্রোহোত্তর ঘটনাবলীর পাওয়া যায়। - গোপালের উত্থানের মধ্যে দিয়ে পাল রাজবংশ প্রতিষ্ঠিত হয়। - পাল রাজবংশ প্রায় ৪শ বছর স্থায়ী ছিল।