প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো নির্মাণ বা পুননির্মাণ করা হয় কোন কর্মসূচির মাধ্যমে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কাবিখা কর্মসূচি
সঠিক উত্তর
সঠিক উত্তর: কাবিখা কর্মসূচি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য :
- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো নির্মাণ বা পুননির্মাণ;
- স্বাভাবিক অবস্থায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এই কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন;
- গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি;
- গ্রামীণ দরিদ্র জনগণের আয় বৃদ্ধি;
- দেশের সর্বত্র খাদ্য সরবরাহের ভারসাম্য আনয়ন এবং
- দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্ট।
অন্যদিকে,
• টিআর কর্মসূচীর উদ্দেশ্য ও লক্ষ্য-
- গ্রামীণ এলাকায় অপেক্ষাকৃত দুর্বল ও দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টি (সম্পদের ২০%);
- শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির মেরামত ও উন্নয়ন করা;
- গ্রামীণ এলাকায় খাদ্যশস্য সরবরাহ ও জনগণের খাদ্য নিরাপত্তা বিধানে সহায়তা করা;
- দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি;
উৎস: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন