'নক্সীকাঁথার মাঠ' কাব্যগ্রন্থটির রচনাকাল কত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯২৯ সাল
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯২৯ সাল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
নক্সীকাঁথার মাঠ:
- জসীম উদ্দীনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'নক্সীকাঁথার মাঠ'।
- কাব্যগ্রন্থটির রচনাকাল ১৯২৯ সাল।
- 'নক্সীকাঁথার মাঠ' একটি শিল্পসফল কাহিনি কাব্য।
- কাব্যটি বিভিন্ন পর্ব/সর্গে বা ছোট ছোট দৃশ্যপটে বর্ণিত।
- কাব্যিকভাবে সবকটি দৃশ্য মিলে এতে একটি সামগ্রিক জীবনচিত্র ফুটে উঠেছে অসাধারণ শৈল্পিকতার সঙ্গে।
- নাটকীয় দৃশ্য পরম্পরায় সজ্জিত এ কাব্যের কাহিনীচিত্র পল্লিকিশোর রূপা ও পল্লিকিশোরী সাজুর প্রেমের পটভূমি, বিকাশ ও এর করুণ পরিণতিকে আশ্রয় করে দৈনন্দিন কর্মধারা, প্রতিদিনকার ঘরকন্নার অতি বাস্তব ছবি, গ্রামীণ উৎসব-অনুষ্ঠানের নিপুণ বর্ণনা, গ্রাম্য-কলহ, জমিজমা-সংক্রান্ত দাঙ্গাহাঙ্গামা, মামলা-মোকদ্দমা প্রভৃতি বিষয়ে পল্লবিত।
- ১৯৩৯ সালে E.M Milford 'The Field of the Embroidered Quilt' নামে এর ইংরেজি অনুবাদ করেন।
জসীম উদ্দীন:
- ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- কলেজ জীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।
- ১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন।
- তাঁর উপাধি ছিল- পল্লিকবি।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- রাখালী,
- সুচয়নী ,
- সোজন বাদিয়ার ঘাট,
- এক পয়সার বাঁশি,
- বালুচর,
- ধানক্ষেত,
- রূপবতী,
- মা যে জননী কান্দে ,
- মাটির কান্না,
- সকিনা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন