আগরতলা ষড়যন্ত্র মামলা: - আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে। - মামলাটি ছিল পাকিস্তান দণ্ডবিধির ১২ ক এবং ১৩১ ধারা অনুসারে। - মোট ৩৫ জনকে এই মামলার আসামি করা হয়। - এই মামলায় প্রধান আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। - বঙ্গবন্ধুকে এই মামলার আসামি করা হয় ১৮ জানুয়ারি, ১৯৬৮ সালে। - ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাপিডিয়া ও পৌরনীতি ও সুশাসন, মোঃ মোজাম্মেল হক।