নিচের সমাসবদ্ধ পদগুলির মাঝে কোনটি 'সংখ্যাবাচক বহুব্রীহি'র উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দশগজী
সঠিক উত্তর
সঠিক উত্তর: দশগজী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'সংখ্যাবাচক বহুব্রীহি'র উদাহরণ- দশগজী।
--------
• সংখ্যাবাচক বহুব্রীহি:
- পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়।
- এ সমাসে সমস্তপদে 'আ', 'ই' বা 'ঈ' যুক্ত হয়।
- যেমন:
- দশ গজ পরিমাণ যার = দশগজী,
- চার চাল যে ঘরে = চৌচালা,
- পাঁচ মাথা যার = পঞ্চমুখ।
- আরও কিছু উদাহরণ-
- দাশপাতি, একচক্ষু, ত্রিক, একতারা, দোপাট, দ্বিমুখ, দ্বীপ, একজোড়া, ত্রিমুখী, পঞ্চমুখ, চতুর্ভুজ, পাঁচচালা, চৌচালা, দোচালা, চতুষ্পদ, সেতার, দোপেয়ে, চৌপায়া, তেতালা, ত্রিলোক, ত্রিভুজ, সাতরঙা, শতভুজী ইত্যাদি।
---------
অন্যদিকে,
- চৌরাস্তা, পঞ্চবটী, ত্রিপদী- দ্বিগু সমাস।
- দ্বিগু সমাস:
- যে সমাসে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদ মিলিত হয়, তাকে দ্বিগু সমাস বলা হয়।
- এই সমাসে গঠিত পদ সাধারণত বিশেষ্য হয়।
- উদাহরণস্বরূপ—
- তিন কালের সমাহার = ত্রিকাল,
- চৌরাস্তার সমাহার = চৌরাস্তা,
- তিন মাথার সমাহার = তেমাথা,
- শত অব্দের সমাহার = শতাব্দী,
- পঞ্চবটের সমাহার = পঞ্চবটী,
- ত্রি (তিন) পদের সমাহার = ত্রিপদী।
- এরূপ আরও কিছু উদাহরণ—
- অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গ, ত্রিমোহিনী, তেরনদী, পঞ্চভূত, সাতসমুদ্র ইত্যাদি।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন