সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেক এবং বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। ৩৯ (২) (খ) উপ-দফায় সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে। সংবিধানের ৩৬, ৩৭ এবং ৩৮ নং অনুচ্ছেদে যথাক্রমে চলাফেরা, সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা বিবৃত করা হয়েছে। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)