মূল বিষয়বস্তুতে যান

জেনারেল আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করেন?

সঠিক উত্তর

ইয়াহিয়া খান

সঠিক উত্তর: ইয়াহিয়া খান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের এক অনন্যসাধারণ ঘটনা।
• স্বৈরাচারী একনায়কত্ববাদী শাসন তথা আইয়ুব সরকারের বিরুদ্ধে সারা পাকিস্তানের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনরূপে মূলত বিকাশ লাভ করে এই গণঅভ্যুত্থান। পূর্ববাংলায় এই অভ্যুত্থানের রূপ ছিল ব্যাপক।
• আইয়ুব সরকার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিরোধী দলগুলোর সাথে রাজনৈতিক আপোষে আসতে বাধ্য হয়।
• ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে প্রেসিডেন্ট আইয়ুব খান ২০ মার্চ বাংলার 'দ্বিতীয় মীরজাফর' বলে পরিচিত মোনায়েম খানকে গভর্নর পদ থেকে আইয়ুব খান অপসারণ করতে বাধ্য হন।
• মোনায়েম খানের স্থলে নতুন গভর্নর নিযুক্ত করা হয় প্রাদেশিক অর্থমন্ত্রী ড. এম. এন হুদাকে।
• এতে পরিস্থিতি শান্ত না হয়ে বরং জনগণ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে এবং প্রেসিডেন্ট আইয়ুব খানকে অপসারণের জন্য দৃপ্ত শপথ ঘোষণা করে।
• ১৯৬৯ সালের ২৫ মার্চ প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান বাধ্য হয়ে সামরিক শাসন জারি করে তদানীন্তন প্রধান সেনা নায়ক জেনারেল আগা মো. ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন। এভাবেই আইয়ুব-মোনায়েম খানের স্বৈরাচারী শাসনের যবনিকাপাত ঘটে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জেনারেল টিক্কা খান
  2. ইস্কান্দার মীর্জা
  3. ইয়াহিয়া খান সঠিক
  4. মোনায়েম খান

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল