মেধাবী
Toggle menu

নিচের কোনটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা নয়?

সঠিক উত্তর
UPU

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিশ্ব ডাক ইউনিয়ন (UPU):
- UPU এর পূর্ণরূপ Universal Postal Union বা বিশ্ব ডাক ইউনিয়ন।
- ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্ন শহরে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’।
- ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস।
- ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (UPU) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (ITU) এর সদস্য পদ লাভ করে।

জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP):
- পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সাল।
- চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি এবং সংস্থাকে প্রদান করে থাকে।
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। [জানুয়ারি, ২০২৪]
- ইনগার অ্যান্ডারসেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক।

WMO:
- পূর্ণরূপ World Meteorological Organization.
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সেক্রেটারি-জেনারেল: প্রফেসর সেলেস্ট সাওলো।
- WMO জাতিসংঘের অধীনে পৃথিবীর বায়ুমণ্ডল, এর আচরণ, ভূমি ও সমুদ্রের সাথে পারস্পরিক সম্পর্ক এবং এর মাধ্যমে সৃষ্ট আবহাওয়া, জলবায়ু এবং পানিসম্পদ ব্যবস্থার ওপর কাজ করে।
- WMO-র সদস্য দেশ ও অঞ্চল সংখ্যা ১৯৩।
- WMO আবহাওয়া, জলবায়ু, অপারেশনাল হাইড্রোলজি এবং সংশ্লিষ্ট ভূ-বিজ্ঞান বিষয়ে কাজ করে।
- এটি সদস্য দেশগুলোর আবহাওয়া ও পানিসম্পদ সেবার মধ্যে সহযোগিতা বাড়ায়।
- আবহাওয়া ও পানিসম্পদ বিজ্ঞানের ব্যবহার সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- WMO আন্তর্জাতিকভাবে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব দেয়।
- এটি জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সঙ্গে UNFCCC বাস্তবায়নে সহায়তা করে।
- এই কাজগুলো টেকসই উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করে।

UNFCCC:
- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৯২ সাল।
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি আন্তর্জাতিক কাঠামো প্রদান।
- গুরুত্বপূর্ণ চুক্তি: কিয়োটো প্রটোকল (১৯৯৭), প্যারিস চুক্তি (২০১৫)।
- বর্তমান ফোকাস: কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন বৃদ্ধি, এবং আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা।

উৎস: UPU, UNEP, WMO ও UNFCCC ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

UNEP
UPU সঠিক
WMO
UNFCCC

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড