নরেশ এর সন্ধি বিচ্ছেদ-
সঠিক উত্তর
সঠিক উত্তর: নর + ঈশ
সঠিক উত্তর
সঠিক উত্তর: নর + ঈশ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• নরেশ এর সন্ধি বিচ্ছেদ- নর + ঈশ।
• নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর ই-কার অথবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয় এবং এ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়।
অ + ই = এ:
- নর + ইন্দ্র = নরেন্দ্র।
- স্ব + ইচ্ছা = স্বেচ্ছা।
- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
- যথা + ইচ্ছা = যথেচ্ছা।
- যথা + ইষ্ট = যথেষ্ট।
- মহা + ইন্দ্র = মহেন্দ্র।
অ + ঈ = এ:
- নর + ঈশ = নরেশ।
- গণ + ঈশ = গণেশ।
- পরম + ঈশ = পরমেশ
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন