নঞ্- চিহ্ন যুক্ত বিপরীত শব্দজোড় কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ধোয়া - আধোয়া
সঠিক উত্তর
সঠিক উত্তর: ধোয়া - আধোয়া
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• নঞ্- চিহ্ন যুক্ত বিপরীত শব্দজোড় হলো: 'ধোয়া - আধোয়া'।
• বিপরীত শব্দ গঠনের পদ্ধতি:
- বিপরীত শব্দ গঠনের কতিপয় পদ্ধতি রয়েছে। ড. মুহম্মদ এনামুল হক সে সব পদ্ধতিকে এভাবে নির্দেশ করেছেন:
১. ভিন্ন শব্দ যোগে। যেমন: অধম - উত্তম, আগা - গোড়া, শূন্য - পূর্ণ, দীর্ঘ - হ্রস্ব, তেজী - মন্দা ইত্যাদি।
২. নঞ্- চিহ্ন যুক্ত শব্দ যোগে। যেমন: ন্যায়- অন্যায়, ধোয়া- আধোয়া, বিজ্ঞ- অজ্ঞ, খাদ্য- অখাদ্য ইত্যাদি।
৩. ভিন্নার্থক প্রত্যয়যুক্ত শব্দ যোগে। যেমন: শাসক- শাসিত, পালক- পালিত, বিজেতা- বিজিত, নিন্দক- নিন্দিত ইত্যাদি।
৪. উপসর্গযুক্ত শব্দ যোগে। যেমন: মান- অপমান, গমন- আগমন, নত- উন্নত, বাদী- বিবাদী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন