মূল বিষয়বস্তুতে যান

সুশীল সমাজ ব্যক্তি ও সরকারের মধ্যে কী হিসেবে কাজ করে?

সঠিক উত্তর

মাধ্যম

সঠিক উত্তর: মাধ্যম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সুশীল সমাজ (Civil Society)
• ইংরেজি ‘Civil Society’-এর বাংলা অর্থ ‘সুশীল সমাজ’।
• একে নাগরিক সমাজ, জনসমাজ, লোকসমাজ, বেসামরিক সমাজ ইত্যাদি নামেও অভিহিত করা হয়।
• কেউ কেউ সিভিল সমাজ নামেও উল্লেখ করেন।
• সামরিক শাসন ও সামরিক কার্যক্রমের বিপরীতে রাষ্ট্র ও সমাজে নিরস্ত্র মানুষের কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে সুশীল সমাজের ধারণার বিকাশ ঘটে।
• বিভিন্ন দেশের প্রেক্ষাপটে সুশীল সমাজ শব্দটির অর্থ ও ব্যঞ্জনা ভিন্ন হতে পারে।
• সুশীল সমাজের কোনো সর্বজনীন সংজ্ঞা নেই।
• সাধারণভাবে এটি নিয়ন্ত্রণমুক্ত একটি ঐচ্ছিক সংঘ হিসেবে বিবেচিত হয়।
• সুশাসিত পদ্ধতিতে পরিচালিত জনগণের সংঘ রাষ্ট্রীয় কেন্দ্রিকতার তুলনায় অধিক কল্যাণকর বলে মনে করা হয়।
• সুশীল সমাজ সাধারণত গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অংশগ্রহণ-সংক্রান্ত বিষয়ে কাজ করে।
• সুশীল সমাজের অন্তর্ভুক্ত হতে পারে বেসরকারি সংস্থা (NGO), পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, আইনজীবী সংগঠন এবং ব্যক্তি মালিকানাধীন গণমাধ্যম।
• সুশীল সমাজ হলো এমন একটি সংগঠিত গোষ্ঠী, যার সদস্যরা নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়।
• সুশীল সমাজ ব্যক্তি ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে।
• সরকার ও জনগণের মধ্যকার দ্বান্দ্বিক সম্পর্ক নিরসনে সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• সুশীল সমাজ সাধারণত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী।

উৎস: দৈনিক যুগান্তর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিচারক
  2. নিয়ন্ত্রক
  3. মাধ্যম সঠিক
  4. প্রতিদ্বন্দ্বী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল